সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সতর্কবার্তা গুগল ক্রোম ব্যবহারকারীদের নিরাপত্তায়

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আইটি: ইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। তা না হলে যে কোনো সময় হ্যাকারের হামলার শিকার হতে পারেন ব্যবহারকারী। স¤প্রতি জনপ্রিয় ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত গুগল ক্রোমের পুরনো ভার্সনে বেশকিছু দুর্বলতা খুঁজে পায় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। এক সতর্কবার্তায় বলা হয়েছে, যারা ক্রোমের ১২৯.০.৬৬৬৮.৭০/.৭১. ভার্সনের আগের সংস্করণ ব্যবহার করছেন, তারা যেন দ্রæত এটি আপডেট করে নেন। গুগল ক্রোমের পুরনো ভার্সনে এতটাই দুর্বলতা রয়েছে যে কোনো সময় এতে হ্যাকাররা হামলা করতে পারে। যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কীভাবে এই হামলা হতে পারে বিস্তারিত তথ্য প্রকাশ্য করে বলা হয়েছে, নিরাপত্তার দুর্বলতা ব্যবহার করে হ্যাকাররা প্রথমে বিশেষভাবে তৈরি একটি অনুরোধ বার্তা পাঠাবে। কম্পিউটার-ল্যাপটপের সিস্টেমে এটি চলে এলেই ডিনায়াল-অফ-সার্ভিস বা ডসের উপর আক্রমণ চালাতে পারবে সাইবার হামলাকারীরা। একবার যদি এই হামলা চালাতে পারে হ্যাকাররা তাহলে সমস্ত ক্রোম বাউজার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে হ্যাকারের হাতে। এজন্য সতর্ক করে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।


এই বিভাগের আরো খবর