সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হোয়াটসঅ্যাপে যুক্ত হতে লাগবে না ফোন নম্বর

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আইটি: মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে সাইটটিতে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও ব্যবহারকারীরা শুধু ইউজারনেম রাখতে পারবেন এবং ফোন নম্বর রাখার প্রয়োজনীয়তা থাকবে না। অন্য হোয়াটসঅ্যাপ ইউজার আপনাকে ইউজারনেম দিয়েই খুঁজে পাবেন। অচেনা, অজানা লোকের কাছে আপনার ফোন নম্বর আর ফাঁস হবে না। হোয়াটসঅ্যাপে প্রতারণার ঘটনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থেই এবার এই ইউজারনেম ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে আপনার কনট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তির কাছে আর আপনার ফোন নম্বর পৌঁছোবে না। আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে ইউজারনেমের সাহায্যেই। আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজকর্ম করছে। তার ফলে এই ফিচার সব ইউজারদের জন্য চালু হতে কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।


এই বিভাগের আরো খবর