সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অশ্লীলতা না থাকলে আইটেম গানে নাচবেন অনন্যা

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: কখনো প্রেম, কখনো বিচ্ছেদ। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন অভিনেত্রী অনন্যা। সিনেমার কাজ থাকুক না থাকুক, নিয়মিত খবরের শিরোনামে অনন্যার সম্পর্ক। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন তিনি। বর্তমানে অভিনেত্রীর চর্চিত প্রেমিক হলেন মডেল। তবে এখন আর প্রেম নয়, অভিনেত্রী চর্চায় থাকেন তার কাজ নিয়ে। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’তে বেলার চরিত্রে অভিনয় করে আরও একবার দর্শকের মন জয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। বর্তমানে নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথে এগিয়ে চলেছেন অনন্যা। তবে পর্দায় আবেদনময়ী চরিত্রে নিজেকে জাহির করলেও এখনও কোনো আইটেম গানে নাচতে দেখা যায়নি চাঙ্কিকন্যাকে। তবে এবার কি তাকে আইটেম নাচতে দেখা যাবে? সমপ্রতি, মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। অনন্যা বলেন, ‘আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিত নয়। কোনো সিনেমায় ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। যৌন আবেদনমূলক আচরণ প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।’ তিনি আরও বলেন, ‘যদি কোনো আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।’ সামনে বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আগামী শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।


এই বিভাগের আরো খবর