সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যেভাবে আইফোনের ব্যাটারির অপচয় বন্ধ করবেন

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আইটি: মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। এটি ছাড়া এক মুহূর্তও চলে না। সকালের অ্যালার্ম থেকে অফিসের জরুরি মেইল, সামাজিকমাধ্যমে নজর রাখা থেকে ওয়েব সিরিজ দেখা- পুরো বিশ্বই যেন হাতের মুঠোয় বন্দি। আপনার মোবাইলে চার্জ পুরো আছে কিনা, তা নিয়ে সবসময়েই ভীষণ উদ্বিগ্ন থাকেন। ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। দিনের বেশিরভাগ সময়েই ফোনে চার্জারের তার গোঁজা থাকে। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভালো নয়। এতে মোবাইলে ব্যাটারি নষ্ট হয়। তাই আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি দীর্ঘ দিন ভালো রাখবেন কী করে, তাই জেনে নিন।
১. ফোনের ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস’ অপশনে যান। সেখানে অ্যাপিয়ারেন্সে ‘ডার্ক’ অপশন সিলেক্ট করে রাখুন।
২. ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘অ্যাক্সেসাবিলিটি’ অপশনে যান। ‘ডিসপ্লে অ্যান্ড টেক্স সাইজ’ গিয়ে ‘রিডিউজ ওয়াইট পয়েন্ট’-এ গিয়ে ওয়াইট পয়েন্টের মাত্রা কমিয়ে আনুন। ওয়াইট পয়েন্ট যত বেশি থাকবে ব্যাটারির অপচয় ততই বাড়বে।
৩. দীর্ঘ দিন ফোন ভালো রাখতে সেটিংসে গিয়ে ‘ব্যাটারি’ অপশনে যান। সেখান থেকে ব্যাটারি হেল্থ, তার পর ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশনটি অন করে নিন।
৪. নোটিফিকেশনের সংখ্যা কমান। ঘন ঘন নোটিফিকেশন আপনার স্ক্রিন বারবার অন করে। এমনকি বারবার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। প্রথমে সেটিংসে গিয়ে যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নোটিফিকেশনে যান এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করুন।
৫. এয়ার ড্রপ শেয়ারিং ফিচারটি ফাইল শেয়ার করার জন্য কাছাকাছি কোনো ডিভাইস আছে কিনা সার্চ করতে থাকে। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় ব্যাটারি খরচ হয় এই ফিচারের জন্য। ব্যাটারির অপচয় বন্ধ করতে প্রথমে সেটিংসে গিয়ে জেনারেলে যান। তার পর এয়ারড্রপে গিয়ে ‘ব্রিংগিং ডিভাইসেস টুগেদার’ বন্ধ করুন।


এই বিভাগের আরো খবর