সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উরফি জাভেদ শাহরুখের পথে হাটছেন

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বিনোদন: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিতর্কিত সব পোশাকের জন্যই আলোচিত তিনি। প্রতিনিয়ত সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তবু কোনো বাঁধা উরফিকে দমাতে পারেনি। তিনি ছুটছেন নিজের লক্ষ্যপূরনে। কিন্তু তার লক্ষ্য কি? কে তার অনুপ্রেরণা, সেই সম্পর্কে এবার খোলামেলা জানালেন এই মডেল। বর্তমানে নিজের প্রথম ওয়েব সিরিজ ‘ফলো কার লো ইয়ার’ নিয়ে হাজির হয়েছেন উরফি জাভেদ। ইতিমধ্যেই এই সিরিজের প্রিমিয়ার অ্যামাজন প্রাইম ভিডিওতে হয়ে গেছে। বর্তমানে এর প্রচারেই ব্যস্ত তিনি। ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে একটি প্রচারমূলক সাক্ষাৎকারে নিজের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কথা বললেন উরফি। বরাবরই সাহসীভাবে নিজেকে উপস্থাপন করা প্রসঙ্গে উরফি বলেছেন, ‘আমি যা করেছি তা করার জন্য একটা এক্স-ফ্যাক্টর লাগে। আপনিও চাইলে চেষ্টা করতে পারেন। আমি যা করেছি, তা যদি কেউ চেষ্টা করে এবং সফল হয় তবে আমি আরও খুশি হব। মানুষজন আমাকে এতটা নিরুৎসাহিত করেছে, সব জায়গায় সবাই আমার বিরুদ্ধে নানা কথা বলেছে কিন্তু, আমি নিজের জন্য এমন একটা পৃথিবী গড়ার চেষ্টা করছি যেখানে আমি খুব বিখ্যাত। আমি আমার নিজের জন্য নিজেই সুযোগ তৈরি করি, এমনকী যদি এটি বিতর্কিত হয় তবে আমি আপত্তি করি না, যতক্ষণ না তা প্রত্যক্ষ ভাবে আমার কোনো ক্ষতি করছে।’ এই কাজ থেকে কি কখনও বিরত হবেন উরফি? তিনি জানান যে, অভিনেতা শাহরুখ খান বর্তমানে যে জায়গায় পৌঁছেছেন বা যতটা অর্জন করেছেন ততটা না করা পর্যন্ত তিনি থামবেন না। উরফি এ প্রসঙ্গে বলেন, ‘জিনিস না চাওয়া এবং জিনিস না জানা পর্যন্ত ঠিক আছে। আপনি যদি টাকা দিয়ে থাকেন এবং আপনি যদি ধনী পরিবার থেকে আসেন, তাহলেও ঠিক আছে। অবশ্যই, আপনার কাছে টাকা না থাকলে এটা কিছুটা কঠিন হয়ে যায়। আমি বুঝতে পেরেছি যে সবাই আমার মতো উচ্চাভিলাষী হতে পারে না। শাহরুখ খান আমার বেঞ্চমার্ক। যেদিন মনে হবে যে আমি সেই পর্যন্ত পৌঁছে গিয়েছি, তখন আমি অবসর নিতে চাইব।’ উরফি জাভেদের ‘ফলো কার লো ইয়ার’ শো’টি আমাজন প্রাইমে দেখা যাবে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে পর্ব। এটি ৯ পর্বের সিরিজ। যেখানে উরফির জীবনের ঝলক দেখতে পারবেন দর্শকরা। তার জীবনের ব্যাপারে আরও বিস্তারিত ধারণা পাবেন তারা।


এই বিভাগের আরো খবর