সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষণের একটাই শাস্তি, ফাঁসি: দেব

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিনোদন: ‘যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি’, এমনটাই মত টলিউড সুপারস্টার দেবের। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে ‘রাজনৈতিক’ আবেদনও জানালেন তিনি। আর জি কর ধর্ষণকাÐে আর্টিস্ট ফোরামের ডাকা গণ-অবস্থানে যোগ দেন দেব। সেখানেই ধর্ষণের মতো অপরাধের কড়া শাস্তি চাইলেন অভিনেতা তথা তৃণমূল সংসদ সদস্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি যে যত দিন না মানুষের মধ্যে ভয় হবে, যত দিন না মানুষ ভয় পাবে তত দিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে।’ আর জি করের ঘটনার পর প্রায় দুই সপ্তাহ কেটে গেছে। দেব জানান, ‘এই কয়দিনে প্রায় ১৪০০-এর মতো মেইল পড়েছে। এত বড় একটা আন্দোলন হচ্ছে। অপরাধীদের ভয় লাগছে না?’ গত ১৪ আগস্টের রাত দখলের কর্মসূচির প্রশংসা করে তিনি জানান, স্বাধীনতার পর এত বড় সুন্দর একটা আন্দোলন দেখল ভারতবর্ষ। তবে অভিনেতা মনে করেন, রাজনৈতিক সুবিধাবাদীদের প্রভাবে এই আন্দোলন গতিপথ হারাচ্ছে। তিনি চান, ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন রাত ১০টার পর নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে, তবেই এই আন্দোলনের সার্থকতা। প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক আবেদন জানিয়ে দেব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে একটাই কথা বলতে চাই। যদি রাজনৈতিক হয়, তাহলে ১১ বছরে প্রথমবার রাজনৈতিকভাবেই বলছি, যেই ভারত সরকার রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, যেই ভারত সরকার ৩৭০ আর্টিকল দমন করতে পারে, যেই ভারত সরকার বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেখানে রামমন্দির করতে পারে, যেই ভারত সরকার দুই হাজার টাকার নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকারের কাছে শুধু বাংলার ১০ কোটি নয়, ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমার অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর এখনই এমন একটা বিল পাস করা উচিত সংসদে, যেখানে কোনো ধর্ষণের অপরাধ যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তাকে এক মাসের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তাহলেই দেশটা শুধরাবে।”


এই বিভাগের আরো খবর