সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাসরিফ ফেনী থেকে ৪০০’র বেশি মানুষ উদ্ধার করেছেন

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বিনোদন: দুই বছর আগে সিলেটের বন্যার সময় বন্যার্তদের পাশে থেকেছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ‘কুঁড়েঘর’ ব্যান্ডের এই শিল্পী যেকোনো প্রাকৃতিক দুর্যোগেই দাঁড়িয়ে যান মানুষের জন্য। ২০২২ সালে সিলেটের বন্যায় ব্যাপক উদ্যোগ ছিল তার। এবারও এক মুহূর্ত দেরি না করে ইতিমধ্যেই ফেনীতে পৌঁছে গেছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন স্পিডবোট। সেখান থেকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রথম দিনশেষে বিকেল থেকে রাত পর্যন্ত দুইটি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাসরিফ বলেন, এখানকার ডিসি মহোদয়ের নেতৃত্বে ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে। গতকাল শুক্রবার ভোর থেকে ১৮টা বোট নিয়ে ছাগল নাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং আরো দুর্গম এলাকাগুলোতে ঢুকবেন বলেও জানান এই তরুণ। এখানেই শেষ নয়। তিনি ফেনীর বন্যাদুর্গতদের পরিস্থিতির আপডেট জানিয়ে আরো একটি পোস্টে লিখেছেন, কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। গতকাল শুক্রবার ভোর থেকে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে।


এই বিভাগের আরো খবর