সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইলিয়াস কাঞ্চন সেন্সর প্রথা রাখার পক্ষে

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিনোদন: শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ সংস্কার করছেন সংশ্লিষ্টরা। সিনেমা অঙ্গনের লোকজন চাইছেন সেন্সর বোর্ড প্রথা বাতিল করা হোক। এমন দাবি তুলেছেন শিল্পী নির্মাতা অনেকেই। তাদের মতে, সেন্সর বোর্ড দিয়েই আটকে দেয়া হচ্ছে স্বাধীন শিল্পচর্চা। সেন্সরের বদলে গ্রেডিং সার্টিফিকেশন সিস্টেম চালুর কথাও বলছেন অনেকে। তবে এ নিয়ে ভিন্ন মত পোষন করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে তিনি বলেন ‘সেন্সর প্রথা বাতিলের পক্ষে আমি বলব না। তবে সেন্সর বোর্ডে যারা থাকবেন তাদের মনমানসিকতা এবং যোগ্যতা দেখে যেন বসানো হয়।’ নতুন সরকারের কাছে সিনেমার উন্নয়ন, সংস্কার সম্পর্কে প্রত্যাশার কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন ‘সিনেমার উন্নয়নের জন্য দেশের যেসব সিনেমাহল বন্ধ আছে এগুলো খুলতে হবে এবং আধুনিকায়ন করতে হবে। কারণ অনেক আগের হলগুলোর এত জীর্ণ দশা, এমন জায়গায় মানুষ সিনেমা দেখতে চায় না।’ সরকারি অনুদান প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শিল্পসম্মত সিনেমা বানাতে হলে এটা যদি ব্যবসায়িক না হয় তাহলে তো সেটা লস হবে। এ বিষয়ও মাথায় রাখতে হবে স্বাভাবিক সিনেমা বানাতে যা সবার কাছে পছন্দ হয়। শুধু শিল্পসম্মত নাম দিয়ে ইন্ডাস্ট্রিকে দাঁড় করা যাবে না।’


এই বিভাগের আরো খবর