সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৩৯০ কোটি টাকা ‘স্ত্রী টু’র সিনেমার আয়

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে। বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে সিনেমাটি। চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি এখন শীর্ষে অবস্থান করছে। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে- ‘কল্কি’ (২১ কোটি রুপি), ‘ফাইটার’ (২০.৫ কোটি রুপি)। ৭৮.১৯ কোটি রুপি (১১০ কোটি ৮৬ লাখ টাকার বেশি) বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে। মুক্তির পাঁচ দিনে বক্স অফিসে সিনেমাটি কত টাকা আয় করেছে? স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির পাঁচ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ২৭৫.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৪৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩২২.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৯০ কোটি ৬৫ লাখ টাকার বেশি)। কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর