সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিপজল মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিলেন

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বিনোদন: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে দেশজুড়ে সহিংসতার জেরে সরকার পতনের আন্দোলনে অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের দুই ছেলে শাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। গত শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিওবার্তায় এমন কথা জানান ডিপজল। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিপজলের একটি ব্যানার ছাত্র-জনতার নজরে এসেছিল। সেখানে দেখা যায়, হিন্দু সমপ্রদায়ের কোনো এক মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ডিপজল। এই সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনার কথা শোনা গিয়েছিল। এমন অপচেষ্টা সর্বাত্মকভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এ অভিনেতা। সে প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল বলেন, সংখ্যালঘুদের জানমাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন। তারা সবাই রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। দেশের ধর্মীয় স¤প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে না বলে জানান এ অভিনেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে ডিপজল বলেন, ‘যে যেখানে আছেন, খুব খারাপ দিন গেছে। বিগত কয়েকটা দিন অনেকটা খারাপ ছিল। এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্রছাত্রীরা যে যেখানে মারা গেছে, বিষয়টি অনেক বেদনার। আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি- তোমরা যাও, কোনো অসুবিধা নাই। যদি মরণ থাকে, থাকবে। হয়তো আপনারা চেনন না ওদের। তিনি বলেন, আমি মাঝখানে অসুস্থ ছিলাম, চোখে সমস্যা ছিল। আপনাদের দোয়ায় এখন ভালোর দিকে। আপনারা যে যেখানে থাকেন, ভালো থাকবেন। দেশের জন্য কাজ করেন, দেশকে অবশ্যই ভালোবাসবেন। আপনাদের পাশে আমি আছি এবং থাকব।’ উল্লেখ্য, প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’ আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ছবি মুক্তির খবরটি নিশ্চিত করেছেন এ খলঅভিনেতা।


এই বিভাগের আরো খবর