সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বিনোদন: কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন। ‘দ্য নোটবুক’-এ অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। গত বুধবার ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জেনার মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন এই অভিনেত্রী। গত শতকের পঞ্চাশের দশকে মঞ্চ ও টেলিভিশনে ক্যারিয়ার শুরুর পর চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। এর মধ্যে ‘আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ ও ‘গেøারিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেনা রোল্যান্ডস। ছবি দুটি পরিচালনা করেছেন তার প্রথম স্বামী জন ক্যাসাভেটস। সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার চলচ্চিত্রে অগ্রগণ্য ভ‚মিকা রেখেছেন এই দম্পতি। ক্যাসাভেটসের পরিচালনায় ‘ওপেনিং নাইট’, ‘লাভ স্ট্রিমস’সহ ১০টির মতো সিনেমা করেছেন রোল্যান্ডস। জন ক্যাসাভেটস ও জেনা রোল্যান্ডস দম্পতির তিন সন্তানই নির্মাণ ও অভিনয় করেন। ছেলে নিক ক্যাসাভেটসের পরিচালিত ‘দ্য নোটবুক’ সিনেমায় অভিনয় করেছেন জেনা রোল্যান্ডস। অভিনেত্রী জেনা রোল্যান্ডস ২০১৫ সালে হলিউড সিনেমা থেকে অবসর নেন। তবে, এর আগে তিনি চারটি এমি পুরস্কার, দুটি গোল্ডেন গেøাব অর্জন করেন এবং দুইবার অস্কারে মনোনীত হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর