বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাকিবের দলে ফেরা নিয়ে যা জানা গেলো

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

২০২৪ সালের ভারত সফরে কানপুর টেস্টে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে কাজও শুরু হয়েছে। যদিও সাকিবের দেশে ফেরার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ২০২৪ সালের ভারত সফরে কানপুর টেস্টে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কিছুদিন আগেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নেয় বিসিবি। যেখানে সাকিবের নামে থাকা মামলাগুলোর ব্যাপারে মামলার ফাইল সাকিবের আইনজীবীর কাছ থেকে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। এবার সাকিবের ব্যাপারে সর্বশেষ আপডেট জানা গেল। সদ্য সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিবের ফেরা নিয়ে বলেছেন, ‘সাকিব বাংলাদেশে আসার পর আমাদের নির্বাচকরা যদি মনে করে সাকিব খেলার মতো ফিট, খেলবে। আসার ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়াগত ঝামেলা আছে। এগুলো বোর্ডের হাতে নেই। আশা করব এসব যদি ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ তাকে সিলেকশনের জন্য রেডি রাখব।’ এছাড়া বিসিবির সদ্য সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ সাকিবকে নিয়ে জানিয়েছেন, ‘এই কথাটা অনেকবার বলেছি। আবার আপনাকে উত্তর দিচ্ছি। মনে রাখবেন, বিসিবি কোনো আইন প্রয়োগকারী সংস্থা না, আদালত না। বিসিবির দিক থেকে যেগুলো করা যায় এগুলোই করতে পারে। যদি নিষেধাজ্ঞা থাকে, এটা তো বোর্ড কিছু করতে পারবে না।’ সর্বশেষ পাকিস্তান সিরিজে খেলা হয়নি সাকিবের, আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও খেলার সম্ভাবনা ক্ষীণ।


এই বিভাগের আরো খবর