সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অধ্যাদেশ নিয়ে খেলা চলছে রাজনৈতিক অঙ্গনে: টিআইবি

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘রাষ্ট্র্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বললেন, এখন অধ্যাদেশ নিয়ে যা চলছে, তাতে অধ্যাদেশ নিয়ে খেলা চলছে রাজনৈতিক অঙ্গনে।

তিনি বলেন, বর্তমানে অধ্যাদেশ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মূলত অভ্যন্তরীণ প্রতিরোধের ফল, যার উৎস রাজনৈতিক অঙ্গন। একই সঙ্গে এ প্রক্রিয়ায় আমলাতন্ত্রের ওপরও নির্ভরতা রয়েছে। অধ্যাদেশ বাতিলের পক্ষে যেসব যুক্তি তুলে ধরা হচ্ছে, তার অনেকটাই আমলাতন্ত্র থেকেই এসেছে। এতে প্রমাণ হয়, এখনো দেশের নীতিনির্ধারণে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, “জুলাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন বলে সরকারি দলের মহাসচিব বলেছেন, আমরা আস্থা রাখতে চাই কিন্তু কঠিন হচ্ছে। প্রকাশ্যে বলছি কঠিন হচ্ছে এই কারণে যে আমরা যেটি দেখতে পাচ্ছি, তারা যেটি বলছেন সেটি কাজে রূপান্তরকার ক্ষেত্রে ভালো দৃষ্টান্ত স্থাপন করছেন না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে যেখানে নিয়োগ হয়েছে বা পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু দলীয় বিবেচনায় হয়েছে। তার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংক দুদক কমিশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ। এই বিষয়গুলো বিচ্ছিন্নভাবে দেখার কোন সুযোগ দেখছি না। কারণ, যে চর্চাটা থেকে আমরা সরে আসবো বলে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছিল জুলাই আন্দোলনের প্রেক্ষিতে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখা। কিন্তু সেই জায়গাটায় তারা থাকছেন না, পূর্বের সরকারের মত আচরণ করছেন।”

অধ্যাদেশগুলি আইনে পরিণত হচ্ছে না সেটাতে আসলে বাধা কি মনে করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি আমলাতন্ত্রকে দায়ী করেছিলেন, এখন দায়ী কি? প্রশ্নে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘শুধু আমলাতন্ত্রকে দায়ী করি নাই। অন্তর্বর্তী সরকার নিজেও দায়ী ছিল। এখনও একই অবস্থা। আমি বলবো না যে সরকারের সদিচ্ছা নাই, সরকার তো প্রকাশ্যে সদিচ্ছার কথা বলেছেন, কাগজে বলেছেন, দলিলে বলেছেন। সরকার প্রধান কিছু কিছু বক্তৃতা দিচ্ছেন যেটির দৃষ্টান্তগুলো ইতিমধ্যে স্থাপিত হয়েছে।’

‘এখন যে অধ্যাদেশে যেটা হচ্ছে, যে খেলাটা হচ্ছে, আমি এটিকে খেলা শব্দটি বলব। জনপ্রতিনিধিত রাজনীতি এখনও নির্ভরশীল আমলাতন্ত্রের উপর। মানবাধিকার কমিশনের এখতিয়ারকে খর্ব করার জন্য যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আসছে আমলাতন্ত্র থেকে। আমলাতন্ত্র এখনো পর্যন্ত আগের মতই মূল নির্ণয়ক। বাংলাদেশে মন্ত্রীপরিষদ আছে কিন্তু মন্ত্রিপরিষদ কি সিদ্ধান্ত নেয়? আমলাতন্ত্র ভালো হলে তার ক্রেডিট হয়তো আমলাতন্ত্র ও রাজনৈতিক দল নেবে। কিন্তু যেটা নেতিবাচক সেটার দায়িত্বও উভয়কে নিতে হবে’-উল্লেখ করেন তিনি।

বিচার বিভাগ দলীয়করণ সরকারের জন্য আত্মঘাতী উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। বিচার বিভাগ দলীয়করণ করা সরকারের জন্য আত্মঘাতী। বিচার বিভাগ দলীয়করণ করলে কি অবস্থা হয় বর্তমান সংসদের অনেক সদস্য সেটির সাক্ষী। আর সরকারের কোনো কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে সেই ক্ষমতা আদালতের হাত থেকে সরকারের হাতে দিতে হবে এটা আমার কাছে ছেলে খেলার মত।

টিআইবি আরও বলছে, পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশনের প্রত্যাশা পদদলিত করে এমনকি ‘স্বাধীন’ বা ‘নিরপেক্ষ’ শব্দগুলো ব্যবহার না করে শুধুমাত্র একটি ‘সংবিধিবদ্ধ সংস্থা’ হিসেবে অভিহিত করা হয়েছে। একইসঙ্গে এর গঠন, কার্যপরিধি ও প্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে, যা জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবিত বিএনপি ও সব রাজনৈতিক দলের সম্মতিসহ জুলাই সনদে অন্তর্ভুক্ত সুপারিশ ও সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।


এই বিভাগের আরো খবর