সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলের সাথে দাপুটে জয় সিটির

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ক্যারিয়ারে আরও একটি হ্যাটট্রিক যোগ হলো আরলিং হালান্ডের। নরওয়ে তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে সিটি, যা একটি রেকর্ড। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় পেপ গার্দিওলার দল। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে এবং প্রথমার্ধে যোগ করা সময়ে একটি ও ৫৭ মিনিটে আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। মাঝে ৫০তম মিনিটে গোল করেন অ্যান্তোনিও সেমেনও। লিভারপুলের বিপক্ষে দাপুটে এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও ধরে রাখল সিটি। অন্যদিকে, লিভারপুলের জন্য এটি ছিল হতাশাজনক একটি দিন। দলের তারকা মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস করলে ম্যাচে ফেরার সম্ভাবনাও নষ্ট হয়ে যায়। সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুর্দান্ত সেভ করে তাকে রুখে দেন। সম্প্রতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া সালাহর জন্য এটি ছিল প্রত্যাবর্তনের ম্যাচ, তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।


এই বিভাগের আরো খবর