ইমতিয়াজ খান
ঈদের রঙিন সকাল ফুরোয় ধীরে,
হাসির শব্দ মিলিয়ে যায় নীরব ভিড়ে।
স্টেশনের প্ল্যাটফর্মে ভিজে চোখ লুকায়,
বিদায়ের ভেতরে কষ্টটা কেউ বুঝে না ঠিকই।
মায়ের হাতের রান্নার গন্ধ পড়ে থাকে ঘরে,
বাবার নীরব দৃষ্টি জমে থাকে চোখের কোণে।
ছোট ভাইয়ের ডাকে যেন থমকে যায় পা,
তবু শহরের টানে ফিরতেই হয় সবার।
বাসের জানালায় ভেসে ওঠে গ্রামের পথ,
শিশিরভেজা সকাল, কাঁদে মনটা অচেনা রথ।
পিছনে ফেলে আসা ভালোবাসা, পরিচিত সেই আঙিনা,
সামনে শুধু ব্যস্ততা-নির্জন এক রাজধানী চেনা।
ঈদের আনন্দ রয়ে যায় স্মৃতির ভাঁজে,
কাজের ডাকে সবাই ফেরে আপন সাজে।
জীবন যেন দুই প্রান্তের টানাপোড়েন-
এক পাশে আপনজন, অন্য পাশে স্বপ্নের নগরী গড়েন।