Dhaka ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরের আমরা

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ Time View
সানযিয়া অরনী
এক বছর আগে
দুইটা আলাদা পথ
এক আকাশের নিচে এসে দাঁড়িয়েছিল—
তুমি আর আমি।
প্রথম দিনটা ছিল লাজুক,
প্রথম ছোঁয়াটা একটু কাঁপা,
কিন্তু চোখের ভেতর যে প্রতিশ্রুতি ছিল
সেটা ছিল আজীবনের।
এই এক বছরে
রাগ হয়েছে, অভিমান হয়েছে,
নিঃশব্দ রাত কেটেছে অশ্রুতে—
তবুও ভোর হলে দেখেছি
তোমার বুকটাই আমার ঠিকানা।
তোমার ক্লান্ত কাঁধে মাথা রাখলে
সব ভয় থেমে যায়।
আমার অস্থির মন
তোমার হাত ধরলেই শান্ত হয়।
আমরা নিখুঁত না—
কিন্তু আমাদের ভালোবাসা নিখুঁত,
কারণ সেটা শুধু হাসিতে না,
দুঃখের মাঝেও একে অন্যকে আঁকড়ে ধরা।
এই এক বছরে শিখেছি—
ভালোবাসা মানে শুধু “ভালো আছি” না,
ভালোবাসা মানে
“খারাপ থাকলেও পাশে আছি।”
তুমি আমার ঘর,
তুমি আমার সাহস,
তুমি আমার নামাজের দোয়া,
তুমি আমার রাতের শেষ চিন্তা।
ভ্যালেন্টাইন’স ডে-তে
আমি কোনো ফুল চাই না—
শুধু চাই
আগামী সব বছরেও
এই হাতটা যেন না ছাড়ো।
কারণ এক বছরে বুঝেছি—
জীবনটা সুন্দর না,
সুন্দর তুমি থাকলে জীবন সুন্দর।
শুভ ভালোবাসার দিন,
আমার চিরদিনের সঙ্গী। ❤️
Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

এক বছরের আমরা

Update Time : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
সানযিয়া অরনী
এক বছর আগে
দুইটা আলাদা পথ
এক আকাশের নিচে এসে দাঁড়িয়েছিল—
তুমি আর আমি।
প্রথম দিনটা ছিল লাজুক,
প্রথম ছোঁয়াটা একটু কাঁপা,
কিন্তু চোখের ভেতর যে প্রতিশ্রুতি ছিল
সেটা ছিল আজীবনের।
এই এক বছরে
রাগ হয়েছে, অভিমান হয়েছে,
নিঃশব্দ রাত কেটেছে অশ্রুতে—
তবুও ভোর হলে দেখেছি
তোমার বুকটাই আমার ঠিকানা।
তোমার ক্লান্ত কাঁধে মাথা রাখলে
সব ভয় থেমে যায়।
আমার অস্থির মন
তোমার হাত ধরলেই শান্ত হয়।
আমরা নিখুঁত না—
কিন্তু আমাদের ভালোবাসা নিখুঁত,
কারণ সেটা শুধু হাসিতে না,
দুঃখের মাঝেও একে অন্যকে আঁকড়ে ধরা।
এই এক বছরে শিখেছি—
ভালোবাসা মানে শুধু “ভালো আছি” না,
ভালোবাসা মানে
“খারাপ থাকলেও পাশে আছি।”
তুমি আমার ঘর,
তুমি আমার সাহস,
তুমি আমার নামাজের দোয়া,
তুমি আমার রাতের শেষ চিন্তা।
ভ্যালেন্টাইন’স ডে-তে
আমি কোনো ফুল চাই না—
শুধু চাই
আগামী সব বছরেও
এই হাতটা যেন না ছাড়ো।
কারণ এক বছরে বুঝেছি—
জীবনটা সুন্দর না,
সুন্দর তুমি থাকলে জীবন সুন্দর।
শুভ ভালোবাসার দিন,
আমার চিরদিনের সঙ্গী। ❤️