মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে চোরাই পথে বিক্রি করা ১৬ বস্তা সার আটক

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে চোরাই পথে বিক্রি করা ১৬ বস্তা(৮০০ কেজি) ইউরিয়া সার আটক করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ কৃষ্ণ শিকারি নামে এক ইজবাইক চালককে সারসহ আটক করেন।

জিজ্ঞাসাবাদে ইজিবাইক চালক প্রথমে বলেন, মোরেলগঞ্জ সদর বাজারের জয়গুরু ভান্ডার থেকে ১৬ বস্তা সার আমতলী বাজারের অশিম শিকারীর দোকানে নেওয়া হচ্ছে। সে অনুযায়ী সার ক্রয়ের মোমোও দেখান। তৎক্ষনাত খোঁজ নিয়ে যানা গেছে আমতলী বাজারে অশিম শিকারি নামে কোন সার ব্যবসায়ী নেই। পরে ওই ইজিবাইক চালক কৃষ্ণ শিকারি বলেন, ১৬ বস্তা ইউরিয়া সার পার্শ^বর্তী শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারের একটি দোকানের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এমন বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্যের কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারসহ ইজিবাইকটি আটক করে রাখেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মোরেলগঞ্জের আমতলী বাজারে অশিম শিকারির নিকট সার বিক্রির জন্য মিটিং করে অনুমতি দেওয়া হয়েছে। তবে, উপজেলার বাইরে বা শরণখোলায় মোরেলগঞ্জ থেকে কারো নিকট সার বিক্রির কোন সুযোগ নেই।

নির্বাহী কর্মাকর্তা মো. হাবিবুল্লাহ এ সম্পর্কে বলেন, ১৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ইজিবাইক আটক রাখা হয়েছে। তদন্ত করে অপরাধের কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর