মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী সোমনাথ দের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মেহেদী হাসান ইয়াদ।
মঙ্গলবার সকালে যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন তিনি পরাজিত হন। এ নির্বাচনে বিএনপি ও অঙ্গসংগঠন নিরলস পরিশ্রম করেন। তিনি বিজিত হলেও সম্মানজনক অবস্থায় ছিলেন। নির্বাচনে প্রাথমিক পর্যায়ে একটি গণজোয়ার সৃষ্টি হলেও তার অপরিপক্বতা ও দাম্ভিকতাপূর্ন বক্ততার জন্য গণজোয়ারে ধস নামে। অমূল্যায়িত হয়েছে অনেক নেতা কর্মী। কিন্তু তিনি তার কিছু ব্যর্থতার দায় আড়াল করতে বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বর্তমান ঢাবির ভিসি ড.ওবায়দুল ইসলাম ও তার অনুসারীদের দায়ী করেন তার পরাজয়ের কারন হিসেবে। যা অত্যন্ত দুঃখজনক। সংবাাদ সম্মেলনে বাবু সোমনাথ দের ধৃষ্টতাপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত সাক্ষাৎকারের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদল নেতা রেজাউল করিম সোহাগ, শহিদুল হক মিঠু, মিজানুর রহান পলাশ,সেচ্ছাসেবক দলের মেহেদী হাসান রুবেল প্রমুখ।