সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝড় তুললো মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’র ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় সিনেমাপ্রেমীরা। লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সিনেমাটির ট্রেলার। মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ডের সেই ঝলকেই যেন চমকে উঠেছেন ভক্তরা। প্রকাশের একদিনের মধ্যেই ট্রেলারটি ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে গেছে। বড় বাজেটের এই সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক, নাচের ভঙ্গি- সবকিছুতেই জীবন্ত হয়ে উঠেছে ‘কিং অব পপ’-এর উপস্থিতি। অনেকেই বলছেন, যেন পর্দায় আবার ফিরে এসেছেন মাইকেল নিজেই। স্বল্প সময়ের ট্রেলারেই উঠে এসেছে মাইকেলের শৈশব, বেড়ে ওঠা, সংগীতজগতে পা রাখা এবং কোটি ভক্তের হৃদয় জয় করার গল্পের ঝলক। গায়ক, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা ও সমাজসেবক-বহুমাত্রিক এই তারকার জীবনের উত্থান-পতনের বিভিন্ন অধ্যায়কে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। বায়োপিকটি নির্মাণ করেছেন হলিউড নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত চিত্রনাট্যকার জন লোগান। জাফার জ্যাকসনের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গো। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল ও বেনজোডিয়াজেপাইন প্রয়োগজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তার জীবন ও সংগীতযাত্রা ঘিরে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ২৪ এপ্রিল।


এই বিভাগের আরো খবর