সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কম্বোডিয়ার ১৮ সেনাকে মুক্তি দিল থাইল্যান্ড

প্রতিনিধি: / ২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিদেশ : বন্দি থাকা কম্বোডিয়ার ১৮ জন সেনাকে গতকাল বুধবার মুক্তি দিয়েছে থাইল্যান্ড। গত জুলাই মাস থেকে তারা বন্দি ছিল। উভয় দেশের সরকারই বিষয়টি নিশ্চিত করেছে। দুই দেশের সীমান্তে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর টানা তিন দিন যুদ্ধবিরতি চলায় এই পদক্ষেপ নিল ব্যাংকক। কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়েকত্রা বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আটক সেনারা মুক্তি পেয়ে কম্বোডিয়ায় প্রবেশ করেছেন।’ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘সদিচ্ছা ও আস্থার প্রতীক হিসেবে’ ওই ১৮ সেনাকে কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়েছে। চলতি মাসে সীমান্তে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত এক ডজন মানুষ প্রাণ হারান এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। গত শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দুইটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, সেখানকার পরিস্থিতির উন্নতি শুরু হয়। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ঔপনিবেশিক আমলের এই সীমানা বিরোধের জেরে দুই দেশই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষসহ ওই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে। সূত্র : আল-অ্যারাবিয়া


এই বিভাগের আরো খবর