সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঢালিউড নির্মাতা রায়হান রাফী একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে নতুনরূপ দিয়েছেন। বর্তমানে সবচেয়ে সফল নির্মাতা হিসাবে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তবে এবার কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চান না তিনি। বাংলা সিনেমাকে নিয়ে যেতে অনন্য উচ্চতায়। তার স্বপ্ন এখন আকাশছোঁয়া। আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে চান এ পরিচালক। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এ সিনেমা নিয়ে স্বপ্নের কথা বলেন নির্মাতা রায়হান রাফী। এ নির্মাতা বলেন, আমি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর। কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি। তিনি বলেন, কিন্তু আমার একটা ভিশন আছে- আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই। সারা পৃথিবীর জন্য সিনেমা বানাতে চাই এবং বানাব। রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ ঈদে মুক্তি পাচ্ছে। এ সিনেমাটি কেবল নির্মাণ নয়, এ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক পালক। এটি তার প্রযোজিত প্রথম সিনেমা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশের অনেক কালজয়ী সিনেমার সাক্ষী। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকী- সবার বড় বড় কাজ তাদের হাত ধরে এসেছে। তিনি বলেন, আমি সত্যিই গর্বিত যে, আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাদের সঙ্গে করতে পারছি। এ নির্মাতা নিজের কাজের অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদকে। পরিচালক বলেন, তারেক মাসুদই তাকে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন। ‘প্রেশার কুকার’ সিনেমাটি রাফী তার সেই গুরুকেই উৎসর্গ করেছেন। রায়হান রাফী বলেন, আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি, তিনি হলেন- তারেক মাসুদ। এ সিনেমাটিই একমাত্র সিনেমা, যে সিনেমাটিতে আমি তাকে উৎসর্গ করতে পারি।


এই বিভাগের আরো খবর