সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছে যে জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে এই খবরকে বিভ্রান্তিকর ও গুজব বলে দাবি করেছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান। সাবা ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি অনুরোধ করেছেন, ‘যেকোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।’ গায়ক তানজীব সারোয়ার জনপ্রিয় গান ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’-এর মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের কাছে পরিচিত। তিনি গত বছরের ১১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন, স্ত্রীর নাম সাবা সানজিদা রহমান। ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন তানজীব। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’, এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজ ব্যানারে প্রকাশিত হয় ‘হৃদমোহিনী’। এছাড়াও চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গান দিয়ে সিনেমার গানে অভিষেক হয় তার।


এই বিভাগের আরো খবর