সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। বড়পর্দায় তার সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা নূর। নতুন সিনেমা ‘রকস্টার’-এ এই অভিনেত্রীর নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে। এটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা। জানা গেছে, সিনেমাটি হবে সম্পূর্ণ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার। অ্যাকশন থাকবে না বললেই চলে। শুটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেকেই অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে ‘রকস্টার’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।


এই বিভাগের আরো খবর