সর্বশেষ :
ফের নিষিদ্ধ হলেন মরিনিয়ো আবরারকে দলে নিয়ে বিপাকে সানরাইজার্সের মালিক বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পশ্চিম তীরে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বললেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে মার্কিন অ্যাঙ্ওিস পোর্টাল জানিয়েছে, ফ্লোরিডায় আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট এবং তার সহযোগীরা নেতানিয়াহুকে পশ্চিম তীরে উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে এবং এই অঞ্চলে তার নীতি সংশোধন করার আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যমটির তথ্য অনুসারে, ট্রাম্প এবং তার কর্মকর্তারা ‘ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক অস্থিতিশীলতা এবং ইসরায়েলি বসতি সমপ্রসারণের কথাও উত্থাপন করেছেন।’ প্রতিবেদনে বলা হয়, মার্কিন বার্তাটি ছিল যে, পশ্চিম তীরে গতিপথ পরিবর্তন করা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মেরামত করার জন্য প্রয়োজন এবং এটি আব্রাহাম চুক্তি সমপ্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা অ্যাঙ্ওিসকে বলেছেন, ‘পশ্চিম তীরে উত্তেজনা গাজা শান্তি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।’ বছরের পর বছর ধরে পশ্চিম তীরে বসতি নির্মাণ অব্যাহত রয়েছে। এটি বহু দশক ধরে চলমান ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত সমাধানের অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত। ২০১৬ সালের ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২৩৩৪ নম্বর প্রস্তাব গ্রহণ করে- যেখানে ইসরায়েলকে অবিলম্বে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়। পরে ইসরায়েল এই প্রস্তাব মেনে চলতে অস্বীকৃতি জানায়।


এই বিভাগের আরো খবর