সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভক্তদের সুখবর দিলেন মাহি

প্রতিনিধি: / ৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন মাহি। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন তিনি। মাহি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই ‘অগ্নি’ নয়। নায়িকার কথায়, ‘অগ্নি’ ছিল শুধু প্রতিশোধের গল্প। আর ‘অন্তর্যামী’ হলো একটি ‘সারভাইভাল স্টোরি’ বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প। মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এই সিনেমায় কোনো চিরাচরিত নায়ক নেই। অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা মাহি নিজেই। তিনি আরও দাবি করেছেন, ‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশনধর্মী। সিনেমাটি বরাবরের মতো প্রযোজনা করছে দেশের প্রথম সারির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এর নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক সৈকত নাসির। জানা গেছে, ‘অন্তর্যামী’র শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশু শিল্পী মাবশুকে কেন্দ্র করে। এই শিশুশিল্পী মাবশুই ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকায় অভিনয় করছে। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে কাজ করছেন বাবা যাদব, আর ফাইট ডিরেকশনের দায়িত্বে আছেন জাইকা স্ট্যান্ট।


এই বিভাগের আরো খবর