সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মঞ্চে একসাথে নাচলেন শাহরুখ-কাজল

প্রতিনিধি: / ৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বলিউড কিং শাহরুখ খান-কাজল জুটির জাদু যে আজও এতটুকু ফিকে হয়নি, তার প্রমাণ আবারও সামনে এল। সম্প্রতি আমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। সেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ তাদের জুটির একের পর এক হিট সিনেমার গানের সঙ্গে নাচে মেতে ওঠেন দু’জনে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নস্ট্যালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। নব্বইয়ের দশক থেকে আজও দর্শকদের মাতিয়ে রাখা ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ এবং ‘লাড়কি বাড়ি আনজানি হ্যায়’-এর মতো গানের সঙ্গে পারফরম্যান্স দেন তারা। পুরোনো দিনের চেনা মেজাজে হাঁটু মুড়ে বসে কাজলের হাতে ফুলও তুলে দেন ‘কিং খান’। এরপরেই মঞ্চে দুই বন্ধুর আলিঙ্গনের মুহূর্তে ছুটে এসে তাতে সামিল হন পরিচালক করণ জোহরও। সেই ছবি ও ভিডিও নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। অনেকেই দাবি তুলেছেন, ফের একবার বড় পর্দায় শাহরুখ-কাজলের জুটিকে দেখতে চান তারা। প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-কাজল। এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। দশক পেরিয়ে ফের শাহরুখ-কাজল জুটিকে একসঙ্গে দেখা যাবে কি না, সে উত্তর দেবে সময়। তবে আপাতত সে সব নিয়ে না ভেবে নস্ট্যালজিয়ায় ব্যস্ত তাদের অগণিত অনুরাগী।


এই বিভাগের আরো খবর