সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহসান গানের জগৎ থেকে অবসরে যাচ্ছেন

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা অবস্থায় তিনি জানান, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাহসান খাননে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।’ তিনি আরও বলেন, ‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ মেলবোর্নে তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন। তাহসান আরও জানান, তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়নি। প্রসঙ্গত, তাহসান খান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ তিনি ও আরও কয়েকজন মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তীতে তিনি ব্যান্ডদল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন।


এই বিভাগের আরো খবর