সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান খান শুটিং করতে গিয়ে আহত হলেন

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সালমান খান। মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল সিনেমাটির শুটিং; এমন সময়েই নায়কের হতাহতের খবর এলো। ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান, পান বেশ খানিক চোট। তবে আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয় বলে জানা গেছে। কনকনে ঠান্ডার মধ্যে লাদাখের বরফাবৃত এলাকায় চলছিল এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের জন্য। এই সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে। জানা যায়, ওই এলাকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে এবং অঙ্েিজনের ঘাটতিও ছিল। এমন পরিবেশে শুটিং করতে গিয়েই তিনি আহত হন। তবে কিছুদিনের জন্য অভিনেতা বিরতি নেবেন। আর এ কারণে পিছিয়ে গেছে ছবির শুটিং। সালমান সম্পূর্ণ সুস্থ হয়েই মুম্বাইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করবেন বলেই শোনা যাচ্ছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকে রক্তাক্ত ও লড়াকু লুকে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।


এই বিভাগের আরো খবর