সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২০২৭ সালে মুক্তি পাচ্ছে ‘কৃষ ৪’

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘কৃষ ৪’ মুক্তি পাবে ২০২৭ সালে। তবে এর শুটিং শুরু হবে আগামী বছরের মাঝামাঝি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাকেশ রোশন। সম্প্রতি ৭৬তম জন্মদিনে বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ রোশন জানান, বাজেট চূড়ান্ত হওয়ায় প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে। তাঁর ভাষায়, ‘স্ক্রিপ্টে বেশি সময় লাগেনি, চাপ ছিল বাজেট নির্ধারণে। এখন বাজেট পরিষ্কার হয়েছে, তাই আমরা এগোচ্ছি।’ রোশন আরও জানান, বিশাল প্রি-প্রোডাকশনের কারণে শুটিং দীর্ঘ হবে-২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে কাজ। আর মুক্তির লক্ষ্য ধরা হয়েছে ২০২৭ সাল। ‘কৃষ ৪’ হবে ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ অধ্যায়। এর আগে মুক্তি পেয়েছে কোই মিল গায়া (২০০৩), কৃষ (২০০৬) ও কৃষ ৩ (২০১৩)। প্রথমবারের মতো যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ) ও রোশন পরিবারের প্রতিষ্ঠান ফিল্মক্রাফট যৌথভাবে প্রযোজনা করছে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর