সর্বশেষ :
লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত, বাজারে দাম কমার ইঙ্গিত ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচার-প্রচারণায় তুঙ্গে দাঁড়িপাল্লার জনসভা ঘিরে কুতুবদিয়ায় নির্বাচনী উত্তাপ, ৫০ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কোয়াবের উদ্বেগ
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আইনি বিপাকে পড়লো বিপাকে ‘ধুরন্ধর ২’

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বছরের শুরু থেকেই আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বঙ্ অফিসে ঝড় তুলেছে। ব্যবসাও করেছে বিশ্বব্যাপী। ওটিতিতে-তে মুক্তির পরেও সিনেমা হলে ধরে রেখেছে জমজমাট আয়। ৫৯তম দিনেও প্রায় ১৩০০ কোটি আয় করেছে ‘ধুরন্ধর’। তাই ভক্তেরাও মুখিয়ে ছিল ‘ধুরন্ধর ২’-এর জন্য। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর ২’-এর টিজার, যেখানে রণবীর সিং ওরফে হামজা আলিকে দেখা গেছে আরো ভয়ংকর ও আগ্রাসী রূপে। তার সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না। তবে টিজার মুক্তির উন্মাদনার মাঝেই বড় আইনি জটিলতায় জড়িয়ে পড়ল ছবির টিম। দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় শুরু হয়েছে ছবিটির দ্বিতীয় ভাগের শুটিং। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে সাজানো হয়েছে ওই এলাকা। কিন্তু শুটিং চলাকালীন বিনা অনুমতিতে ড্রোন ব্যবহার করার অভিযোগে নির্মাতা আদিত্য ধরের টিমের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, ফোর্ট এলাকা অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত। এখানে একাধিক সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান থাকায় সব সময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। সেই কারণে শুটিং কিংবা ড্রোন ওড়ানোর ক্ষেত্রে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। অভিযোগ, সেই অনুমতি না নিয়েই ড্রোন চালানো হয়েছিল। এই ঘটনায় এম আর এ মার্গ থানায় ছবির লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। নির্মাতারা কেন আগাম অনুমতি নেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছে পুলিশ। সূত্রের খবর, প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ না করায় আদিত্য ধরের গোটা টিম এখন বেশ চাপের মধ্যেই রয়েছে। এই আইনি জটিলতা ছবির শুটিং ও মুক্তি সূচিতে প্রভাব ফেলবে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সবকিছু ঠিকঠাক থাকলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।


এই বিভাগের আরো খবর