সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয়

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে বিতর্কিত সঞ্চালক হিসেবেই বেশি আলোচনায় থাকেন শাহরিয়ার নাজিম জয়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব এই তারকা। সমকালীন নানা ইস্যুতে খোলাখুলি মতপ্রকাশ করেন তিনি। তবে তার সেই স্ট্যাটাস প্রায়ই তাকে টেনে আনে সমালোচনার ঝড়ের কেন্দ্রে। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেন ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ, তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না।’ তার এই বক্তব্য ঘিরেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ কেউ জয়ের সাহসী অবস্থানকে সমর্থন করেছেন, আবার অনেকেই তাকে আক্রমণ করে অশালীন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান নামের এক অনুসারী লিখেছেন, ‘সত্যের পক্ষে থাকুন, মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।’ আব্দুল্লাহ নামে একজনের পরামর্শ ‘এত কথা আর খাতিরের দরকার কি, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ।’ অন্যদিকে একজন ভক্ত লিখেছেন, ‘ঠিক বলেছেন ভাই, আপনার মতো সৎ সাহস সবার নেই।’


এই বিভাগের আরো খবর