সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুহানা আইনি জটিলতায় জড়ালেন

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। মুম্বইয়ের আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় জড়িয়ে পড়লেন তিনি। বর্তমানে সুহানা তার পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পর করছেন। এসবের মাঝে আলিবাগে একটি জমি কিনেছিলেন সুহানা। যে জমির দাম ১২ কোটি ৯১ লাখ রুপি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল যা নিয়ে আইনি জটিলতায় রয়েছেন সুহানা। প্রতিবেদনে আরও বলা হয়, এই জমি সুহানা কিনেছিলেন তিন বোন-অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। তারা এই জমি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কোনটা সত্যি তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ৭৭ কোটি ৪৬ লাখ রুপি দিয়ে ইতোমধ্যেই জমির স্ট্যাম্প ডিউটি করেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে। এটিই সুহানার নিজের কেনা প্রথম জমি ছিল। এই জমি কেনার এক বছরের মধ্যে আলিবাগে আরও একটি বাড়ি কিনেছিলেন সুহানা। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা। উল্লেখ্য, এখনও পর্যন্ত সুহানা বা শাহরুখের তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিছুদিন আগেই আরিয়ানের ‘ব্যাড্স অফ বলিউড’ সিরিজের ঝলক প্রকাশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন সুহানা খান।


এই বিভাগের আরো খবর