সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ হিপহপ গান নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় কয়েকজন শিল্পী গান গাওয়ার সময় প্রকাশের অযোগ্য এমন কিছু ইংরেজি অশালীন শব্দ উচ্চারণ করেছেন। একজন শিল্পীকে বারবার ‘ফাকিং’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায়। এই কনসার্টটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে। বিটিভির মতো রাষ্ট্রীয় একটি চ্যানেলে এ ধরনের অশালীন ভাষার গান ও শব্দ প্রচার করা নিয়ে উঠেছে বিতর্ক। সামাজিক মাধ্যমে রাত থেকে চলছে তীব্র সমালোচনা। দেশের শোবিজ অঙ্গনে আজও বিষয়টি তুমুল আলোচনায়। ভিডিওটি শেয়ার করে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যায় না।’ সবশেষে আসিফ লিখেছেন, ‘সাধু সাবধান’। আসিফের এই স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীদের অধিকাংশই সহমত প্রকাশ করেছেন। মেহেদী হাসান নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এমন অশ্লীল গান বিটিভিতে প্রচার করল কিভাবে?’ সোহেল মেহেদি নামের একজন লিখেছেন, ‘খুবই বাজে, এটা মোটেই শোভন নয়। এগুলোকে যারা যুক্ত করেছে তাদের শক্ত করে ধরা উচিত।’ কামরুল হাসান নামের একজন লিখেছেন, ‘অপসংস্কৃতির বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয় নাই। হয়তো বুঝেও নাই তাদের লিরিঙ্ কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নেবে।’ এই ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের সংগীতশিল্পী সিথিঁ সাহাও একটি স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মানিক মিয়া এভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। এক দল ছাপড়ি ইংলিশে “ফা*কিং গাইজ”না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কিভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?’


এই বিভাগের আরো খবর