সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিদেশ : ইরান থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে রাজধানী তেল আবিবে অন্তত ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের এই ঘটনা ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, প্রায় ১০০ কেজি ওজনের একটি বিস্ফোরকসহ ক্ষেপণাস্ত্রটি ওই এলাকায় আঘাত হানে। এর ফলে তেল আবিবের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। ইসরায়েলি ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত গাড়িগুলোর আগুন নেভায়। এছাড়া ক্ষতিগ্রস্ত একটি ভবনে তল্লাশি চালিয়ে দেখা গেছে, বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে হামলার সাইরেন বাজার পর আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে কয়েকজন সামান্য চোট পেয়েছেন। ইসরায়েলে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত স্টিফেন সেবার্ট এই ঘটনার নিন্দা জানিয়ে সমাজিক যোগাযোগমাধ্যম এঙ্-এ লিখেছেন, একদিন বিরতির পর ইরান আবারও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে, রোশ হা’আইন পৌরসভা জানিয়েছে, তাদের শহরের ভেতরে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র না পড়লেও ৪৪৪ নম্বর রাস্তায় ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ পড়েছে। সেখানে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। সকাল ৯টার দিকে বিয়ারশেবা এলাকাতেও ইরানি ক্ষেপণাস্ত্রের সতর্কতায় সাইরেন বেজে ওঠে। এছাড়া সামারিয়া অঞ্চলের একটি ফাঁকা জায়গায় ক্ষেপণাস্ত্রের একটি বড় টুকরো পড়ার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান। বেলা সাড়ে ১০টার দিকে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর পক্ষ থেকে দুই দফা রকেট হামলার পর হাইফা এলাকাতেও রকেটের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর