সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিদেশ : ইরান আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল মঙ্গলবার সকালে ইরানের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ভবনে আঘাত হানা হয় এবং জেরুজালেমে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) টেলিগ্রামে এক পোস্টে জানায়, ‘ইরান অধিকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’ কিছুক্ষণ পর তারা আরও জানায়, ‘ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করেছে।’ ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম উত্তরাঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করে জানায়, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। গতকাল মঙ্গলবার সকালে ইসরাইলি সামরিক বাহিনী একাধিক সতর্কবার্তা জারি করে জানায়, তারা ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করছে।
সূত্র: কেসিআরএ


এই বিভাগের আরো খবর