সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদে প্রেক্ষাগৃহে চলছে ‘রাক্ষস’-এর উন্মাদনা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের উৎসবমুখর পরিবেশে দেশের সিনেমা হলে বইছে দর্শকের ঢল। সেই আনন্দঘন আবহে মুক্তি পেয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের বহুল প্রতীক্ষিত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপচেপড়া ভিড় এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত পুরো টিম, বিশেষ করে সিয়াম আহমেদ। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় তার ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের বেশ মুগ্ধ করছে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিয়াম বলেন, “আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ সিনেমা তো দর্শকদের জন্যই বানানো। দর্শকদের ভালো লাগা, তাদের প্রতিক্রিয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা যেভাবে ‘রাক্ষস’ কল্পনা করে তৈরি করেছি, দর্শক সেটার সঙ্গে নিজেদের খুঁজে পাচ্ছেন-এটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের।” সিনেমাটির প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন তিনি। সিয়াম বলেন, “আমি শুরু থেকেই বলছিলাম, এটি শুধু আরেকটি বাণিজ্যিক চলচ্চিত্র নয়; এটি বাংলাদেশের সিনেমার জন্য নতুন এক মানদণ্ড হতে পারে। আলহামদুলিল্লাহ, সেটাই বাস্তবে দেখা যাচ্ছে। এতদিন সিনেমাটি আমাদের ছিল, এখন থেকে এটি দর্শকদের।” তিনি আরও বলেন, “যারা প্রথম দিন হলে এসেছেন, তারা কিন্তু কোনো রিভিউ বা প্রতিক্রিয়া ছাড়াই এসেছেন। এর মানে তারা ‘রাক্ষস’-এর ওপর আস্থা রেখেছেন। এই বিশ্বাস থাকলে আমরা ভবিষ্যতেও আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।” দর্শকদের ইতিবাচক সাড়া, সামাজিক মাধ্যমে আলোচনা এবং প্রেক্ষাগৃহে ভিড়-সব মিলিয়ে ‘রাক্ষস’ এখন ঈদের সিনেমা উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।


এই বিভাগের আরো খবর