সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যানের ট্রেলার

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সারা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে মার্ভেল ভক্তদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সনি ও মার্ভেল স্টুডিওস প্রযোজিত এই ছবির ট্রেলার মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৭১৮ দশমিক ৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা সিনেমার ইতিহাসে সর্বাধিক দেখা ট্রেলারের নতুন রেকর্ড। প্রকাশের মাত্র আট ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৩৭৩ মিলিয়ন ভিউ অর্জন করে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমার ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে দেয়। শুধু তাই নয়, এটি জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬-এর ট্রেলার ভিউয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যার ভিউ ছিল ৪৭৫ মিলিয়ন। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর ট্রেলার ৩৫৫ দশমিক ৫ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়েছিল। তবে এবার সেই রেকর্ডও ভেঙে দিয়েছে নতুন কিস্তি। নতুন সিনেমার গল্প সাজানো হয়েছে নো ওয়ে হোম-এর ঘটনার চার বছর পরের প্রেক্ষাপটে। পিটার পার্কার এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক, যে শহরকে রক্ষা করার জন্য নিজের প্রিয়জনদের স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলেছে। একাকী নিউ ইয়র্ক শহরে অপরাধ দমনে ব্যস্ত পিটারের জীবনে এবার দেখা দেবে একদম নতুন শারীরিক পরিবর্তন এবং শক্তিশালী অতিমানবীয় শত্রু, যা তার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে। ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, স্যাডি সিঙ্ক এবং মার্ক রাফালো সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফাইগি এবং অ্যামি প্যাসকেল। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর