সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ আকবরের কণ্ঠে এলো নতুন রোমান্টিক গান

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘যত ভালোবাসি তোরে’ প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এ গানে কথা লিখেছেন প্রসেনজিত মণ্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর।গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন মোহন ইসলাম। এতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানী। ভিডিও প্রসঙ্গে অনন্যা বলেন, “চমৎকার একটি রোমান্টিক গান। এমন গানের অংশ হতে পেরে ভালো লাগছে।” নয়ন সানীর ভাষায়, “আসিফ ভাইয়ের গানে কাজ করতে পারা আনন্দের।”এর আগে ১০ জুলাই আসিফ আকবর প্রকাশ করেন ‘ভীষণ কান্না পায়’ শিরোনামের গান। গানটির কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভিডিও নির্মাণ করেন ইয়ামিন ইলান।কোরবানির ঈদ উপলক্ষে আসিফ প্রকাশ করেছিলেন সাধনা সারগামের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘মন যে ছুঁয়েছে মন’ গানটি। সুর করেন রাজা কাশেফ, ভিডিও পরিচালনায় ছিলেন চন্দন রায় চৌধুরী। শ্রোতাদের ভালো গান উপহার দেওয়াই সব সময় তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন আসিফ আকবর।


এই বিভাগের আরো খবর