সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবার প্রেমে পড়েছেন ‘ঝিলিক’ প্রেমিকের মুখে স্টিকার!

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-তে ঝিলিক চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেত্রী তিথি বসু আবার প্রেমে পড়েছেন। অভিনয় থেকে অনেকটাই দূরে থাকা এই অভিনেত্রী এখন নিয়মিত ভ্লগিং করেন। সম্প্রতি নিজের প্রেমের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। নতুন প্রেমিক শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেছেন তিথি। তবে প্রেমিকের মুখে স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। তিথির ভাষ্য, “আমি নজর লাগায় বিশ্বাস করি। তাই এখনই পুরো ছবি দিতে চাই না, কিন্তু পোস্ট করতেও মন চায়।”ভ্লগিং করতে গিয়েই শুভজিতের সঙ্গে পরিচয়-এরপর গড়ে ওঠে সম্পর্ক। শুভজিৎ মিডিয়ার কেউ নন; এক সময় চাকরি করলেও এখন ব্যবসা শুরু করেছেন। তিথি জানিয়েছেন, আপাতত প্রেমেই ব্যস্ত তাঁরা। বিয়ে নিয়ে এখনও কোনো পরিকল্পনা নেই। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই ‘মা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় জনপ্রিয়তা পান তিথি। আগেও একবার প্রেমে জড়িয়েছিলেন, কিন্তু সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তিন বছর পর আবার নতুন সম্পর্কে জড়ানোর খবর জানালেন তিনি।


এই বিভাগের আরো খবর