সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তির দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল ‘কিংডম’

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

তেলুগু সুপারস্টার বিজয় দেবরকোন্ডার নতুন সিনেমা ‘কিংডম’ প্রথম দিনেই আয় করে নিয়েছিল ৩৪ কোটি রুপি (বিশ্বব্যাপী গ্রস)। দর্শকদের মধ্যে আগ্রহ আর প্রত্যাশার জোয়ারে সিনেমাটি মুক্তির দিনই জোরালো সাড়া ফেলেছিল, বিশেষ করে তেলুগুভাষী রাজ্যগুলোতে। কিন্তু মুক্তির দ্বিতীয় দিনেই সিনেমাটির আয়ে ধস নামেছে। গত শুক্রবার সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১৪ কোটি রুপি-যা আগের দিনের তুলনায় প্রায় ৫৯ শতাংশ কম। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ছিল প্রায় ৭.৫ কোটি রুপি (নেট)। সেই তুলনায় ওভারসিজ আয়ে কিছুটা ভারসাম্য থাকলেও পতনটা পুরোপুরি ঠেকানো যায়নি। দুই দিনে সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে আনুমানিক ৪৮ কোটি রুপিতে। পর্যবেক্ষকদের মতে, মুক্তির আগের উত্তেজনা আর প্রচারণা সিনেমাটিকে প্রথম দিন দুর্দান্ত সূচনা এনে দিলেও, গল্প ও নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কারণেই দ্বিতীয় দিনেই আয় কমে গেছে। তবে এখন নজর থাকছে সপ্তাহান্তের পারফরম্যান্সে। সপ্তাহের প্রথম দুইদিনের আয়ই নির্ধারণ করবে, ‘কিংডম’ বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। গৌতম তিন্নানুরি পরিচালিত সিনেমাটি দুই দফা মুক্তি পিছিয়ে অবশেষে গত বৃহস্পতিবার হলে আসে। ‘কিংডম’-এ বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বসন্ত, কৌশিক মহাতা, সত্যদেব কানচারানা ও শ্রীরাম রেড্ডি পোলাসানে। সংগীত পরিচালনায় ছিলেন অনিরুদ্ধ। ভাইয়ের মুখোমুখি ভাই। একজন আইনের পক্ষে, আরেকজন অপরাধ জগতের শাসক। বিজয়ের পরিণত অভিনয় ও অ্যাকশন দৃশ্য নিয়ে প্রশংসায় ভাসছে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর