সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হোটেল থেকে কালাভাবন নাভাসের মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

মারা গেছেন খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস। গত শুক্রবার সন্ধ্যায় কোচির একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৫১ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, মালয়ালাম ফিল্ম ‘প্রকামবনম’-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। গত শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা তাকে ডাকতে তার ঘরে যান এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তারাই তখন পুলিশকে খবর দেন। পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে তিনি কেরিয়ার শুরু করেন। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল।

 


এই বিভাগের আরো খবর