সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভক্তরা নুসরাত ফারিয়ার রাজকীয় সাজে মুগ্ধ

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঢাকাই সিনে ইন্ডাস্ট্রির এখন অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। চলতি বছরের রোজার ঈদে ফারিয়ার ছবি ‘জিন ৩’ তেমন সাড়া না ফেললেও, সেই ছবির আইটেম গান ‘কন্যা’-তে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছিল। এরপর গত বছরের জুলাই আন্দোলন ঘিরে সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়ে জেলেও যান; যদিও দ্রুত জামিন পেয়ে যান; আর আগের মতোই স্বাভাবিক জীবনযাপন শুরু করেন ফারিয়া। ফারিয়াকে এখন নিয়মিত বিভিন্ন ইভেন্ট, সাক্ষাৎকার, ফটোশুট এবং প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেকওভার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নায়িকা। এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের সঙ্গেই ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপক। সঙ্গে ভারি গয়নায় সেজে উঠেছেন। কপালে টিকলি, কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা- সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ। এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে। এই লুকে তিনি আগের চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে। কানে ঝোলা দুল রয়েছে, তবে তা প্রথম লুকের দুলের চেয়ে ভিন্ন ধাঁচের। তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি। অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।


এই বিভাগের আরো খবর