সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেছেন। ২০১৭ সালের একটি চলচ্চিত্রের পোস্টারকে ঘিরে হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগের জেরে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারি এড়াতে রাজকুমার রাও দ্রুত আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। মামলাটি ধর্মীয় সংবেদনশীল হওয়ায় আদালত পরবর্তী শুনানিতে আট বছরের পুরনো এই মামলার উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনবে বলে জানা গেছে। এই বিষয়ে রাজকুমার রাওয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বহেন হোগি তেরি’ ছবির একটি পোস্টারে রাজকুমার রাওকে শিবের বেশে বাইকে বসে থাকতে দেখা যায়। এই ছবিটিকে ঘিরে তখন স্থানীয় শিবসেনা তীব্র আপত্তি জানায় এবং হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগ তোলে। শিবসেনার পক্ষ থেকে সে সময়েই ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জলন্ধর আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।


এই বিভাগের আরো খবর