সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কঙ্গনা ওটিটি নিষিদ্ধ নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে-এমন অভিযোগেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সেই নিষেধাজ্ঞাকেই এবার সাধুবাদ জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারত সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে অভিনেত্রী বলেছেন, আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। অবৈধ কনটেন্ট ছড়ানো এই মাধ্যমগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সংশ্লিষ্ট অ্যাপগুলোকে। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেইসব প্ল্যাটফর্ম। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর তালিকায় রয়েছে- ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’, ‘শো-এক্স’ উল্লেখযোগ্য।


এই বিভাগের আরো খবর