সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ওয়েব ব্রাউজার নিয়ে আসছে ওপেনএআই

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার নিয়ে আসছে এআই সক্ষমতার একটি ওয়েব ব্রাউজার। গুগলের জনপ্রিয় ক্রোম ওয়েব ব্রাউজারকে চ্যালেঞ্জ জানাতেই এই উদ্যোগ নিয়েছে স্যাম অল্টম্যানের সংস্থাটি। জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আত্মপ্রকাশ করবে নতুন ওয়েব ব্রাউজার। ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতেই এআই ওয়েব ব্রাউজার তৈরির উদ্যোগ নিয়েছে ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের ওয়েব ব্রাউজ করার প্রচলিত পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে চাইছে তারা। নতুন এআই ব্রাউজারের কল্যাণে ব্যবহারকারীদের ডাটা আরো বেশি করে অ্যাঙ্সে করতে পারবে ওপেনএআই। কোনো কনটেন্ট কেবল সার্চ করাই নয়, সেটার ব্যাখ্যা, সম্পর্কিত অন্যান্য তথ্য সব কিছু দিয়েই সাহায্য করবে। ওপেনএআই’র ব্রাউজারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে চ্যাটজিপিটি’র মতো নিজস্ব এআই চ্যাট ইন্টারফেস ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, সার্চ রেজাল্ট পেজ থেকে ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার পরিবর্তে ব্যবহারকারীদের ইন্টারেকশনের একটি অংশ চ্যাট ইন্টারফেসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইনফরমেশনের তথ্যমতে, ওপেনএআই ২০২৪ সালেই গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করছিল। পারপ্লেঙ্িিটর মতই ওপেনএআইও ব্যবহারকারীদের ডাটায় সরাসরি প্রবেশাধিকার চায় এবং ব্যবহারকারীদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করতে চায় যেখানে গুগলের নিয়ন্ত্রণের মধ্যে পরতে না হয়।


এই বিভাগের আরো খবর