সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাইকেল জ্যাকসনের বায়োপিক আগামী বছরই মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবনের গল্প। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এই কিংবদন্তীর বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। জানা গেছে, অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এবং জন লোগান রচিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তার আপন ভাইপো, জাফর জ্যাকসন। প্রয়াত কাকার জীবনের প্রতিটি বাঁক, তার উত্থান-পতনের গল্প এবং সঙ্গীতের প্রতি তার অদম্য ভালোবাসা নিঁখুতভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন জাফর। ছবিটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং। শুরু থেকে তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের নানা ঝড় এবং কীভাবে তিনি সারা বিশ্বে ‘পপ কিং’ হিসেবে নিজের প্রভাব বিস্তার করেছিলেন। সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই বায়োপিকে। প্রথমে অক্টোবরে মুক্তির কথা থাকলেও নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়েছেন, যা দর্শকদের মধ্যে আরও কৌতূহল বাড়িয়েছে। ছবিটির শুটিং ২০২৪ সালে শেষ হলেও পরে কিছু অংশের পরিবর্তন এবং নতুন করে কাজ শুরু হয়। একসময় দুটি পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি একক ছবি হিসেবেই মুক্তি পাবে ‘মাইকেল’। এই ছবিটি জ্যাকসনের ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে, যেখানে তারা তাদের প্রিয় তারকার জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন।


এই বিভাগের আরো খবর