সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিশুদের অ্যাপ আনছেন ইলন মাস্ক

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ইলন মাস্ক, বিশ্বের সবচেয়ে ধনীদের একজন। একই সঙ্গে বিশ্বের বিলাসবহুল গাড়ি সংস্থা টেসলার মালিক। প্রযুক্তি দুনিয়ায়ও তার বিচরণ কম নয়, একেবারে স্পেসএঙ্ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্রে স্বত্বাধিকারী তিনি। এবার শিশুদের জন্য বিশেষ অ্যাপ আনার ঘোষণা দিলেন তিনি। ইলন মাস্কের সংস্থা এঙ্এআই বেবি গ্রক নামের নতুন অ্যাপ বানাবে। ছোটদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এতে মূলত চাইল্ড-সেন্ট্রিক কনটেন্ট থাকবে। এঙ্ হ্যান্ডলে পোস্ট করে এই শিশুদের জন্য তৈরি নতুন প্ল্যাটফর্মের কথা জানিয়েছেন মাস্ক। গত বছরই মাস্ক জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া কেন শিশুদের পক্ষে খারাপ। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের ডোপামাইন লেভেলে প্রভাব ফেলে। বাজার উপলব্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শিশুরা যাতে বেশি সময় না কাটায় সেদিকে নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শও দিয়েছিলেন তিনি। এর এক বছর পরই নতুন অ্যাপের ঘোষণা করলেন তিনি। মাস্কের সংস্থা এঙ্রে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্ল্যাটফর্ম হলো গ্রক। এঙ্ প্ল্যাটফর্মেও গ্রকের সহায়তা পাওয়া যায়। সেই ধাঁচেই শিশুদের জন্য তৈরি হতে পারে বেবি গ্রক। আমেরিকার কমিঙ্ চরিত্র ‘বেবি গ্রুট’ থেকে অনুপ্রাণিত হয়ে এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। তবে বেবি গ্রকে কী ফিচার থাকবে, কবে তা বাজারে আসবে-সে ব্যাপারে কিছুই জানাননি মাস্ক। তিনি জানিয়েছেন, শুধু শিশুদের কথা মাথাই রেখেই তৈরি করা হবে এই অ্যাপ। এই ঘোষণার পর ইলন মাস্ক বেশ প্রশংসায় ভাসছেন। বিশেষ করে বাবা-মায়েরা দারুণ উচ্ছ্বসিত এই অ্যাপ নিয়ে। শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের খারাপ প্রভাব কাটিয়ে উঠতে পারবেন এই আশা করছেন। অনেকে আবার এই উদ্যোগ আদও কতটা কাজে লাগবে সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর