সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রিন্স মাহমুদ তথাকথিত ‘লাশ গুম’ বিতর্ক নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শিশুদের নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও অস্পষ্টতা বিরাজ করছে। এমন অস্থির সময়ে এ ইস্যুতে মুখ খুললেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তথাকথিত ‘লাশ গুম’ বিতর্ক নিয়ে। প্রিন্স মাহমুদের কথায়, ‘যে সব গার্ডিয়ান সন্তানের লাশ পায়নি, তাদের লিস্ট দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’ এই মন্তব্যে স্পষ্ট ক্ষোভ ও হতাশার প্রকাশ পাওয়া যায়। তিনি প্রশ্ন রেখেছেন যদি সত্যিই কেউ নিখোঁজ হয়ে থাকে, তাহলে তাদের পরিবারের লোকজন কোথায়? তারা প্রকাশ্যে আসছেন না কেন? এ নিয়ে জনমনে সন্দেহ ও গুজব ছড়ানো কতটা যৌক্তিক? প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার এই অবস্থানকে ‘যুক্তিভিত্তিক ও বাস্তবমুখী’ বলে প্রশংসা করেছেন। আবার অনেকেই এটিকে নির্দয় ও সহানুভূতিহীন বলেও আখ্যা দিয়েছেন। সামাজিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রশ্ন মূলত প্রশাসনের তথ্য প্রকাশে স্বচ্ছতার ঘাটতির ফল। কারণ, এখনো পর্যন্ত কতজন শিক্ষার্থী নিখোঁজ, কতজনের মৃত্যু হয়েছে এবং কতজনের পরিচয় নিশ্চিতভাবে পাওয়া গেছে এসব বিষয়ে স্পষ্ট কোনও বিবৃতি আসেনি। এদিকে প্রিন্স মাহমুদ আরেক পোস্টে রাজনীতিবিদদের সমালোচনা করে লেখেন, ‘আজ রাজনৈতিক দোকান বন্ধ রাখেন’, চ্যালা চামুন্ডা নিয়ে হাসপাতালে যায়েন না। এইবার অন্তত মাফ করেন। কাজের মানুষদের কাজ করতে দেন। পারলে চেহারা না দেখায় পেছনে বসে সাহায্য করেনৃ’ সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে সক্রিয় থাকা প্রিন্স মাহমুদ এর আগেও জাতীয় নানা ইস্যুতে তার অবস্থান জানিয়ে আসছেন। গেল বছরে আওয়ামী সরকার পতনের বৈষম্যবিরোধী গণ অভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি।


এই বিভাগের আরো খবর