সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাড়িতেই হেনস্তার শিকার হলেন তনুশ্রী দত্ত

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো নতুন সিনেমার জন্য নয় বরং নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েছেন এই অভিনেত্রী, যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে। ‘আশিক বানায়া আপনে’, ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তনুশ্রী। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তিনি। এবার নিজ বাড়িতেই এমন ঘটনার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা। ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলছেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই। গত চার-পাঁচ বছর ধরে আমার উপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।’ শুধু বাড়ির ভেতরেই নয়, তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তার উপর এই হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

 


এই বিভাগের আরো খবর