Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২০৫ Time View

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১৪ এর সদস্যরা। গত সোমবার এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগী মা ও কিশোরী মেয়েকে পান করায়। অচেতন হয়ে পড়ার পর দুজনকেই তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। জ্ঞান ফিরে এলে ভুক্তভোগীরা বিষয়টি পরিবার ও প্রশাসনকে জানান। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের ‘বি’ ব্লকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) ও মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)। উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

Update Time : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫